বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিপ্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে বের করে আনার আহ্বান তারেক রহমানের

প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে বের করে আনার আহ্বান তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রতিহিংসার রাজনীতি থেকে দেশকে বের করে আনার আহ্বান তারেক রহমানের

প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলাদেশকে বের করে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন মতবিভেদে রূপ না নেয় এবং দেশকে বিভক্তির পথে ঠেলে না দেয়—এটাই বিএনপির প্রত্যাশা। বিএনপি হিংসা ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চায়।


বিএনপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর প্রথম কোনো অনুষ্ঠানে বক্তব্য দিয়ে তিনি দেশের মানুষের জন্য নিজের পরিকল্পনা ও কর্মপরিকল্পনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন।


গতকাল দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের বলরুমে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে করমর্দন ও কুশলাদি বিনিময়ের মাধ্যমে তিনি অনুষ্ঠান শুরু করেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা পরিচালনা করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এবং বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।