শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমখেলাটি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধাক্কা যুক্তরাষ্ট্রের, আলী খানের ভারত ভিসা প্রত্যাখ্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধাক্কা যুক্তরাষ্ট্রের, আলী খানের ভারত ভিসা প্রত্যাখ্যান

favicon
ভোরের আলো ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধাক্কা যুক্তরাষ্ট্রের, আলী খানের ভারত ভিসা প্রত্যাখ্যান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় দুঃসংবাদ পেয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আসন্ন মেগা টুর্নামেন্টকে ঘিরে পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন পেসার আলী খানকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত সরকার।


৩৫ বছর বয়সী এই ফাস্ট বোলার মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, “ভারতের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে কেএফসিতেই জয়।” যদিও ভিসা প্রত্যাখ্যানের সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া আলী খান এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হয়ে ১৫টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তিনি নিয়মিত খেলোয়াড়। আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্স ও গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন তিনি। এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলে হ্যারি গার্নির বদলি হিসেবে সুযোগ পেলেও মাঠে নামার সুযোগ হয়নি।


ভিসা জটিলতার কারণে যুক্তরাষ্ট্র দলকে তাদের অন্যতম প্রধান পেসারকে ছাড়াই মুম্বাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।