শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
শুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল

আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল

favicon
ভোরের আলো ডেস্ক:
আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল

আসন সমঝোতা নিয়ে আজ বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। এ উপলক্ষে দুপুরে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। বৈঠক শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনসংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।


এ বিষয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক পোস্টে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।


এদিকে একই দিন মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে খেলাফত মজলিস। বৈঠক শেষে দলটি জানায়, আজ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশন শেষে জাতীয় নির্বাচন ও জোটগত সিদ্ধান্ত সম্পর্কে দলের অবস্থান জানানো হবে।


এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও এ বিষয়ে দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। বিষয়টি জানতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।


১১ দলের একটি সূত্র জানিয়েছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই ইসলামী আন্দোলনের নির্বাহী পরিষদের বৈঠক শেষ হয়েছে। আজ বুধবার দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।