শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিজাতীয় গুরুত্বপূর্ণ সময়ে নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতার আহ্বান জামায়াত আমিরের

জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতার আহ্বান জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় গুরুত্বপূর্ণ সময়ে নেতাকর্মীদের ধৈর্য ও দায়িত্বশীলতার আহ্বান জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।


বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, বহু ত্যাগ ও কোরবানির পথ অতিক্রম করে মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে সংগঠন ও জাতি আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।


নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, বর্তমান সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্ধিক্ষণ। এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। তিনি কারো প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ থেকে বিরত থাকারও নির্দেশনা দেন।


ডা. শফিকুর রহমান আরও বলেন, সংগঠনের একমাত্র লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দলের সব পর্যায়ের নেতাকর্মীরা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন, ইনশাআল্লাহ।