শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবিএনপির চার শাখার কমিটি স্থগিত

বিএনপির চার শাখার কমিটি স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
বিএনপির চার শাখার কমিটি স্থগিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের চারটি সাংগঠনিক শাখার বিদ্যমান কমিটি স্থগিত ঘোষণা করেছে।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী পৌরসভা বিএনপি, পটুয়াখালী সদর উপজেলা বিএনপি, পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপি এবং মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান কমিটিগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।


দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক প্রয়োজনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।