শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিগণভোটে জনসচেতনতা বাড়াতে মাঠে নামল অন্তর্বর্তী সরকার, প্রচারণায় উপদেষ্টারা

গণভোটে জনসচেতনতা বাড়াতে মাঠে নামল অন্তর্বর্তী সরকার, প্রচারণায় উপদেষ্টারা

favicon
ভোরের আলো ডেস্ক:
গণভোটে জনসচেতনতা বাড়াতে মাঠে নামল অন্তর্বর্তী সরকার, প্রচারণায় উপদেষ্টারা

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ উদ্যোগে সরাসরি যুক্ত হয়েছেন উপদেষ্টা পরিষদের সদস্যরাও।


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, নির্বাচন মনিটরিং ও সহায়তা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা আজ থেকেই গণভোট বিষয়ক প্রচারণা কার্যক্রম শুরু করেছেন।


এই প্রচারণা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত চলবে। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করবেন।


প্রচারণার অংশ হিসেবে তারা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। একই সঙ্গে গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হবে।


প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।