বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও শুল্ক ইস্যুতে মার্কিন প্রতিনিধির সঙ্গে তারেক রহমানের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


গতকাল সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি এ বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিএনপির দলীয় সূত্র জানায়, প্রায় আধাঘণ্টাব্যাপী এই বৈঠকে শুল্ক ও বাণিজ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


বৈঠকের একপর্যায়ে জেমিসন গ্রিয়ার জানতে চান, চলমান বাণিজ্য আলোচনার বিষয়ে তারেক রহমানের অবস্থান কী। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক ও বিনিয়োগনীতি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে আলোচনা ও সমঝোতা হয়েছে, সে বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি কী—তা জানতে চান তিনি।


জবাবে তারেক রহমান স্পষ্ট করে বলেন, সরকার যে আলোচনা ও সমঝোতায় পৌঁছেছে, তাতে বিএনপির সম্মতি রয়েছে। সরকার যেভাবে এই আলোচনা এগিয়ে নিয়েছে, সে বিষয়ে বিএনপির কোনো আপত্তি বা দ্বিমত নেই বলেও তিনি জানান।


বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, একই অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য হুমায়ুন কবির।


সূত্র: বাংলাদেশ প্রতিদিন।