সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
সোমবার , ২৩ নভেম্বর ২০২৬
হোম › আইন ও আদালত › জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের–নাছিমসহ সাত পলাতক আসামির মামলার শুনানি কাল

জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের–নাছিমসহ সাত পলাতক আসামির মামলার শুনানি কাল

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই–আগস্ট গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: কাদের–নাছিমসহ সাত পলাতক আসামির মামলার শুনানি কাল

চব্বিশের জুলাই–আগস্টে ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ পলাতক সাত আসামির বিরুদ্ধে শুনানির দিন ধার্য রয়েছে আগামীকাল ১৮ জানুয়ারি।


গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই মামলায় পলাতক সাত আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন।


মামলার অন্য আসামিরা হলেন— সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


এর আগে গত ১৮ ডিসেম্বর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। পরবর্তীতে পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল।