শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিনারীদের ঘরে বসালে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অপ্রয়োজ্য: মির্জা আব্বাস

নারীদের ঘরে বসালে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অপ্রয়োজ্য: মির্জা আব্বাস

favicon
ভোরের আলো ডেস্ক:
নারীদের ঘরে বসালে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী অপ্রয়োজ্য: মির্জা আব্বাস

নারীদের ঘরে বসিয়ে রাখলে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে লাগানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অনেকে বলেন— নারীদের ‘রানীর সম্মান’ রেখে ঘরে বসিয়ে রাখব। তাহলে কী হবে? দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী কোনো কাজে আসবে না।


রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বেইলি রোডে অবস্থিত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।


মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া বুঝেছিলেন নারীদের ঘরে আটকে রাখলে দেশের অগ্রগতি সম্ভব নয়, তাই তিনি নারীশিক্ষা প্রসারে কাজ করেছেন। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠীকে কাজে লাগাতে হলে নারীশিক্ষায় জোর দিতে হবে—এ বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।


এ সময় তিনি বলেন, সুযোগ পেলেই সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে সরকারীকরণসহ কলেজের উন্নয়নের জন্য কাজ করবেন।