শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী দেবে না, ইসলামী আন্দোলনের ফয়জুল করীমকে সমর্থন

বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী দেবে না, ইসলামী আন্দোলনের ফয়জুল করীমকে সমর্থন

favicon
ভোরের আলো ডেস্ক:
বরিশাল-৫ আসনে জামায়াত প্রার্থী দেবে না, ইসলামী আন্দোলনের ফয়জুল করীমকে সমর্থন

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওই আসনে তাকে সম্মান জানিয়ে কোনো দলীয় প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।


রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান।


তিনি বলেন, ইসলামী আন্দোলনের সঙ্গে আনুষ্ঠানিক জোট না থাকলেও মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম যে আসনে নির্বাচন করবেন, সেই আসনে জামায়াত দলীয় প্রার্থী দেবে না। ইতোমধ্যে যে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, তাকেও তা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হবে।


উল্লেখ্য, বরিশাল-৫ আসনে জামায়াতের পক্ষে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জামায়াতের সর্বশেষ ঘোষণার ফলে ওই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রতি তাদের সমর্থন স্পষ্ট হলো।