শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিআচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

favicon
ভোরের আলো ডেস্ক:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার (১৮ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে তার কাছে এ নোটিশ পাঠানো হয়।


শোকজ নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টির মনোনীত বৈধ প্রার্থী হিসেবে নাহিদ ইসলাম ঢাকা-১১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিজের বিশাল আকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করেছেন। এসব বিলবোর্ডে ‘ঢাকা-১১’ উল্লেখসহ ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান ব্যবহার করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।


নোটিশে আরও বলা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী ভোটগ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো নিষিদ্ধ। এ অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য নাহিদ ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়া, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে।