বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিমনোনয়ন বাছাইয়ে সমস্যা স্বাভাবিক, যোগ্যতার সঙ্গে কাজ করছে ইসি: মির্জা ফখরুল

মনোনয়ন বাছাইয়ে সমস্যা স্বাভাবিক, যোগ্যতার সঙ্গে কাজ করছে ইসি: মির্জা ফখরুল

favicon
ভোরের আলো ডেস্ক:
মনোনয়ন বাছাইয়ে সমস্যা স্বাভাবিক, যোগ্যতার সঙ্গে কাজ করছে ইসি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময় কিছু সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও তিনি মন্তব্য করেন।


সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।


তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমান একটি অবিচ্ছেদ্য নাম। স্বাধীনতার ঘোষণা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে পরিচিত অর্থনীতিকে একটি সম্ভাবনাময় ও সমৃদ্ধ অর্থনীতিতে রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। এ কারণেই প্রতিবছর তাকে স্মরণ করা হয় এবং তার দেখানো পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা হয়।


মির্জা ফখরুল আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যেই বিএনপি শপথ নিয়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


বিএনপির অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হচ্ছে— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় কিছু জটিলতা নতুন কিছু নয়। বিএনপি এ পর্যন্ত নির্বাচন কমিশনের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখেছে, তারা মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। দলের পক্ষ থেকে যেসব বিষয় নিয়ে আপত্তি ছিল, সেগুলো ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।


তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও যোগ্যতার সঙ্গে আসন্ন নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।