রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতজুলাই আন্দোলনে হত্যার অভিযোগ: শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ: শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ: শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারিক প্যানেল এ আদেশ দেন।


অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জ এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন দমনের উদ্দেশ্যে দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। অভিযোগ অনুযায়ী, নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় এবং পরে রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনা শেষে শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে।


ট্রাইব্যুনাল অভিযোগগুলো প্রাথমিকভাবে গ্রহণযোগ্য মনে করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।