শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমআইন ও আদালতশাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। এসংক্রান্ত একটি রিটের শুনানি নিয়ে সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।


রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।


দীর্ঘ ২৮ বছর পর আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে তা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।