বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশচলন্ত ট্রেনে ছিনতাই ও সংঘর্ষে নিহত: চারজন গ্রেপ্তার, উদ্ধার করা হলো হত্যায় ব্যবহৃত অস্ত্র

চলন্ত ট্রেনে ছিনতাই ও সংঘর্ষে নিহত: চারজন গ্রেপ্তার, উদ্ধার করা হলো হত্যায় ব্যবহৃত অস্ত্র

favicon
ভোরের আলো ডেস্ক:
চলন্ত ট্রেনে ছিনতাই ও সংঘর্ষে নিহত: চারজন গ্রেপ্তার, উদ্ধার করা হলো হত্যায় ব্যবহৃত অস্ত্র

চলন্ত ট্রেনে ছিনতাই ও অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে এক ব্যক্তির হত্যার ঘটনায় ঢাকা রেলওয়ে জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো— ইমতিয়াজ (১৬), রাতুল (১৫), রকি (২২) ও রানা (২২)। গ্রেপ্তারের পর তাদের তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত চাকু ও মাফলারও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে পাঁচজন ছিনতাইকারী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের ছাদে ওঠে ছিনতাইয়ের উদ্দেশ্যে। তারা চলন্ত ট্রেনের ছাদে গিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।


তাদের মধ্যে মোবাইল ফোন ভাগাভাগি নিয়ে তর্কাতর্কি শুরু হলে নাঈম (২৫) নামের এক ছিনতাইকারী ক্ষিপ্ত হয়ে চাকু বের করে অন্য চার সহযোগীকে ভয় দেখায়। এরপর বাকিরা ক্ষুব্ধ হয়ে নাঈমের ওপর হামলা করে। সংঘর্ষের সময় তাকে ঘুষি-থাপ্পড় মারা হয় এবং গলায় মাফলার পেঁচিয়ে ধরে, যার ফলে নাঈম শ্বাসরোধে ঘটনাস্থলেই মারা যায়।


ঘটনার পর রেলওয়ে জেলা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


পুলিশ এ ঘটনাকে ‘দ্রুত তদন্ত ও অভিযানের সফলতা’ হিসেবে উল্লেখ করে রেলপথে অপরাধ দমন কঠোরভাবে কার্যকর করার আশ্বাস দিয়েছেন।