বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিআজ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

আজ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন দেবেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এর।

জুলাই অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের ওপর হামলা, উসকানি ও নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। এ মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই বর্তমানে পলাতক।

এদিকে, জুলাই আন্দোলনে আবু সাঈদ হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। একই সঙ্গে, ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’তে জঙ্গি আখ্যা দিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহিদুল হকসহ অন্যান্য আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।