বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিনির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার পঞ্চগড় সফর করছেন।

দলীয় কর্মসূচি অনুযায়ী তিনি পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জনসভায় ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বক্তব্য দেবেন। পাশাপাশি তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও প্রদান করবেন।

এই জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। জনসভা সফল করতে নির্বাচনী প্রচারণা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। তিনি আরও বলেন, এই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি জানান, পঞ্চগড়ের এই জনসভা থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের বার্তা তুলে ধরা হবে।