বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশগোপালগঞ্জ-৩ আসনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এস এম জিলানীর

গোপালগঞ্জ-৩ আসনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এস এম জিলানীর

favicon
ভোরের আলো ডেস্ক:
গোপালগঞ্জ-৩ আসনে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান এস এম জিলানীর

এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী।

শুক্রবার (২৩ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলার হিরন গ্রামের পাল বাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এ সময় এস এম জিলানী বলেন,
‘আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। প্রতি পাঁচ বছর পর পর জনগণের সামনে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসে। আমি আশা করি, আপনারা সেই সুযোগটি যথাযথভাবে কাজে লাগাবেন।’

তিনি আরও বলেন,
‘ভোটের মাধ্যমে আপনারা এমন একজন প্রতিনিধি নির্বাচন করবেন, যিনি সংসদে গিয়ে আপনাদের কথা বলবেন, এলাকার উন্নয়নের কথা তুলে ধরবেন এবং আপনাদের সন্তানদের শিক্ষা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন।’

তিনি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।