বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশঝিনাইদহে জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঝিনাইদহে জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

favicon
ভোরের আলো ডেস্ক:
ঝিনাইদহে জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঝিনাইদহে জাতীয় পার্টির দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি রাশেদ মাজমাদারের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় ঝিনাইদহ-২ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মীর যোগদানের মাধ্যমে নির্বাচনে বিএনপির বিজয়ের পথ আরও এক ধাপ এগিয়ে গেল।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাবে। ঝিনাইদহে ধানের শীষ হবে দল-মত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ আর বেশি দূরে নয়। কারো নির্দেশের অপেক্ষা না করে এখনই মাঠে নেমে পড়তে হবে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল কবির মুকুলসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।