বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের

ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষকদের আরও দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার অঙ্গীকার তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, দল ক্ষমতায় এলে শিশুদের সঠিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করা হবে।


শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। শিক্ষা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে সামাজিক মূল্যবোধ শিক্ষা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই বিএনপি প্রাথমিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিতে চায়।


তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের আরও যোগ্য করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এসব প্রশিক্ষণে একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত থাকবে, যাতে শিশুরা ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষা লাভ করতে পারে।


সাইবার বুলিং বিষয়ে এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, শিশুদের যদি ছোট বয়স থেকেই ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া যায়, তাহলে এক পর্যায়ে তারা নিজেরাই বুঝতে শিখবে কোনটি সঠিক আর কোনটি ভুল।