বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিদিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ বাংলাদেশের

দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ বাংলাদেশের

favicon
ভোরের আলো ডেস্ক:
দিল্লিতে শেখ হাসিনার বক্তব্যে বিস্ময় ও ক্ষোভ বাংলাদেশের

সম্প্রতি ভারতের দিল্লিতে এক জনসভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে বিস্ময় ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে গত ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে একটি জনসভায় বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ উদ্বিগ্ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই জনসভায় শেখ হাসিনা প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ব্যাহত করতে তার দলের সমর্থক ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উসকানি দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও ভারত এখনো শেখ হাসিনাকে হস্তান্তরের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং তাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তাকে গুরুতরভাবে ঝুঁকির মুখে ফেলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের জনসভা আয়োজনের সুযোগ দেওয়া এবং একজন দণ্ডিত ও পলাতক ব্যক্তিকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী। এসব নীতির মধ্যে রয়েছে সার্বভৌমত্বের প্রতি সম্মান, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণ।