মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজনীতিশিরোনাম: নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

শিরোনাম: নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
শিরোনাম: নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, যাতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। ভোট দেওয়ার সুযোগ যেমন ছিল না, তেমনি কথা বলার স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব কাজ করেছে, তারা ইতোমধ্যে দেশ ছেড়ে চলে গেছে। এখন আবার অন্য একটি গোষ্ঠী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার বিকেলে নোয়াখালীর হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শুধু ভোট দিলেই হবে না, ভোটকেন্দ্রে অবস্থান করে ভোটের পরিবেশ রক্ষা করাও জরুরি।