বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিচকরিয়ায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদকে টাকার মালা পরিয়ে সংবর্ধনা

চকরিয়ায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদকে টাকার মালা পরিয়ে সংবর্ধনা

favicon
ভোরের আলো ডেস্ক:
চকরিয়ায় বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদকে টাকার মালা পরিয়ে সংবর্ধনা

বিএনপি দলের কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চকরিয়ায় নির্বাচনী পথসভায় টাকার মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়েছে।

জানা গেছে, মালা পরানো ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী। পরবর্তীতে সালাহউদ্দিন আহমদ সেই মালা আরেক নারীর গলায় পরিয়ে দেন।

পথসভায় তিনি বলেন, “বিএনপি তথা দেশের মানুষ বিশ্বাস করে, আগামীর ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের বাক-বদলের নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা হবে এবং দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্তি পাবে। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে উন্নয়নের ৩১ দফার মাধ্যমে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মের হাতে পরিণত করবে।”