বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিনারী হেনস্তা ও হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ

নারী হেনস্তা ও হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
নারী হেনস্তা ও হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশ

সারা দেশে নারী হেনস্তা, নারীদের ওপর হামলা এবং তাদের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের এ ঘোষণা দেন। তিনি জানান, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে সমাবেশ শুরু হবে।

ডা. তাহের বলেন, নারীদের ওপর নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবার তাদের নারী সংগঠনের কর্মীরা প্রকাশ্যে মাঠে নামতে বাধ্য হয়েছেন। তাঁর ভাষায়, এই প্রথমবারের মতো নারী সংগঠনের পক্ষ থেকে প্রকাশ্যে বড় পরিসরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।