বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবিভেদ ভুলে ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

বিভেদ ভুলে ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

favicon
ভোরের আলো ডেস্ক:
বিভেদ ভুলে ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, অতীত নিয়ে আর কোনো কামড়াকামড়ি নয়, জাতিকে বিভক্ত করার রাজনীতিও নয়; বরং সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান তারা।

বুধবার (২৮ জানুয়ারি) উত্তর কাফরুল হাইস্কুল এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ২০১৮ সাল থেকে তিনি ওই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন এবং এটি নতুন কোনো বিষয় নয়। যেহেতু তিনি এই এলাকা থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই এলাকার সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের স্বাগত জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সবাই যেন সুন্দর, ভদ্র ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালান। পাশাপাশি জনগণের ওপর আস্থা রাখতে এবং জনগণের রায়কে সম্মান করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কামনা করেন এবং শিশুদের উষ্ণ অভ্যর্থনায় সন্তোষ প্রকাশ করেন।