শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালত৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, শুক্রবারই হচ্ছে পরীক্ষা

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, শুক্রবারই হচ্ছে পরীক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, শুক্রবারই হচ্ছে পরীক্ষা

আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) পরীক্ষা অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাইকোর্টের একজন বিচারক এ আদেশ দেন। এর আগে, পরীক্ষার্থীদের পক্ষে অ্যাডভোকেট নাজমুস সাকিব গত বুধবার রিটটি দায়ের করেন। রিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে পরীক্ষা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করা হয় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd)-এ প্রকাশ করা হবে।