শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › রাজনীতি › দলীয় সিদ্ধান্ত অমান্য: মুন্সীগঞ্জে ছাত্রদলের চার নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য: মুন্সীগঞ্জে ছাত্রদলের চার নেতা বহিষ্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
দলীয় সিদ্ধান্ত অমান্য: মুন্সীগঞ্জে ছাত্রদলের চার নেতা বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন—মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আহ্বায়ক তাইজুল ইসলাম, মীরকাদিম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহেদুল ইসলাম আসিফ, মুন্সীগঞ্জ পৌর ছাত্রদলের সদস্যসচিব সিয়াম সাজ্জাদ সরকার এবং গজারিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাদিম আহমেদ অপু।


শনিবার (৩১ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী তৎপরতায় অংশ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।