শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশএনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ

এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ

favicon
ভোরের আলো ডেস্ক:
এনসিপি ক্ষমতায় এলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে। এ উদ্দেশ্যে ‘হিসাব দাও’ নামে একটি ওয়েবসাইট চালু করা হবে বলেও জানান তিনি।


শনিবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আসিফ মাহমুদ বলেন, ইনশাআল্লাহ, আমরা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে ‘হিসাব দাও’ ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করব।


তিনি আরও বলেন, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদের ন্যায়বিচার নিশ্চিত করতে এনসিপি অঙ্গীকারবদ্ধ।


নিজের দায়িত্ব পালনের উদাহরণ টেনে তিনি জানান, উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর সময় তিনি সরকারি বাড়ি ও ব্যবহৃত সব জিনিসপত্র ফেরত দিয়েছেন, যা তার জবাবদিহিতার মানসিকতার প্রমাণ।


এছাড়া তিনি বলেন, সাইফুল্লাহ হায়দার ও স্থানীয় জনগণের অনুরোধে এলাকায় সড়ক অবকাঠামোসহ উন্নয়ন কাজে ৩ কোটি ৪০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি আপনাদের জন্য আরও বেশি কাজ করার সুযোগ পাব।