বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ, জিডি করেছে জামায়াত

ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ, জিডি করেছে জামায়াত

favicon
ভোরের আলো ডেস্ক:
ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ, জিডি করেছে জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে তার অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত পোস্ট দেখা যাওয়ার পর বিষয়টি সামনে আসে।


শনিবার রাতেই এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি জানান, ঘটনার পরপরই জামায়াতের সাইবার টিম আইডি উদ্ধারের জন্য কাজ শুরু করে এবং বিকেল ৫টার কিছু সময় পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা সম্ভব হয়। এরপর অনাকাঙ্ক্ষিত পোস্টটি সরিয়ে ফেলা হয়।


সিরাজুল ইসলাম আরও বলেন, ওই পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহল অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচার বন্ধে প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।


তিনি দাবি করেন, নারীদের অবমাননাকর যে পোস্টটি করা হয়েছিল, তা জামায়াত আমিরের বক্তব্য ও আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা ও জনসমর্থনে ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।