শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমআইন ও আদালতপূর্বাচল প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দুদকের দুই মামলার রায় আজ

পূর্বাচল প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দুদকের দুই মামলার রায় আজ

favicon
ভোরের আলো ডেস্ক:
পূর্বাচল প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনা ও শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দুদকের দুই মামলার রায় আজ

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার তিন সন্তান—টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং আজমিনা হক সিদ্দিক রূপন্তীসহ ২২ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ দুই মামলার রায় দেবেন।

মামলার সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার দুটি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে রূপন্তীসহ ১৬ জন এবং ববিসহ ১৬ জনের নামে দুটি মামলা করে দুদক। তদন্ত শেষে গত বছরের ১০ মার্চ সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ মোট ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

পরবর্তীতে ৩১ জুলাই আদালত অভিযোগ গঠনের মাধ্যমে মামলাগুলোর বিচার কার্যক্রম শুরু করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের মামলার রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। একইভাবে, ১৮ জানুয়ারি যুক্তিতর্ক শেষে ববিসহ ১৮ জনের মামলার রায়ের দিনও ২ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।