শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশনবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মী বহিষ্কার

নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মী বহিষ্কার

favicon
ভোরের আলো ডেস্ক:
নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ নেতাকর্মী বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ১৭ জন নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর ইসলাম ও সদস্যসচিব সমির চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্টদের প্রাথমিক সদস্যপদসহ ছাত্রদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন— নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম সামদানি হৃদয়, সাবেক সদস্যসচিব সাদ সজিব, নবীনগর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিয়ান জাহিদ, শ্যামগ্রাম মোহনী স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদুল ইসলাম জিহাদ, শিবপুর উস্তাদ আলাউদ্দিন খা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান মারুফ, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাকসুদুল হক, বড়িকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আলিফ আহম্মেদ, নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফ।

এ ছাড়া আলিমউদ্দিন জোবেদা অনার্স কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, সিনিয়র সহ-সভাপতি হৃদয় মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক রবিন সরকার, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ঝিনুক, সাবেক সাধারণ সম্পাদক রাকিব, নবীনগর উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রায়হান সিকদার এবং শিবপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অলিউর রহমান নয়ন রয়েছেন।

এদিকে বহিষ্কারের ঘটনায় সংশ্লিষ্ট নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন।