বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমসারা দেশবিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ এনসিপি নেতার, থানায় জিডি

বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ এনসিপি নেতার, থানায় জিডি

favicon
ভোরের আলো ডেস্ক:
বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ এনসিপি নেতার, থানায় জিডি

বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও মেসেজের মাধ্যমে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-১৩৩) করেছেন।

গতকাল সোমবার থানায় করা জিডিতে শিশির উল্লেখ করেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে ‘হোসাইন জাহিদ’ পরিচয় দিয়ে সংযুক্ত আরব আমিরাতের কোডযুক্ত একটি নম্বর থেকে একাধিকবার তাকে কল করেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেন।

এ কারণে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার এসআই রাসেল ইসলাম জানান, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তের জন্য এসআই খন্দকার সালেহ আবু নাঈমকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শিশির নিজের ফেসবুক পোস্টেও হুমকির বিষয়টি উল্লেখ করেন এবং জানান, তাকে নির্বাচনের আগেই হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।