রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমরাজনীতিইসলামী আন্দোলনকে জঙ্গি আখ্যার অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে চরমোনাই পীরের দাবি

ইসলামী আন্দোলনকে জঙ্গি আখ্যার অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে চরমোনাই পীরের দাবি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইসলামী আন্দোলনকে জঙ্গি আখ্যার অভিযোগ, জামায়াতের বিরুদ্ধে চরমোনাই পীরের দাবি

জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে উগ্রপন্থী হিসেবে উপস্থাপন করেছে—এমন অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।


বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।


রেজাউল করীম বলেন, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জঙ্গি হিসেবে উপস্থাপন করেছিলেন। তিনি দাবি করেন, জামায়াত যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে বৈঠক করেছে এবং সেখানে ইসলামী আন্দোলনকে উগ্রপন্থী দল হিসেবে চিত্রিত করা হয়েছে।


জামায়াত নেতৃত্বাধীন জোটের সমালোচনা করে তিনি বলেন, আটটি দলকে বাদ দিয়ে একক সিদ্ধান্তে কিছু দলকে নিয়ে নতুন জোট গঠন করা হয়েছে, যেখানে ইসলামী চেতনা ও পারস্পরিক সৌহার্দ্যের অভাব রয়েছে। তিনি বলেন, যেখানে ইসলাম নেই এবং নিজেদের মধ্যে ঐক্য নেই, সেখানে থাকলে জাতি প্রতারিত হবে।


রেজাউল করীম আরও বলেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের ঘাটতি রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোট থেকে সরে এসেছে বলে তিনি উল্লেখ করেন।


অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘জনপ্রত্যাশার বাংলাদেশ’ শীর্ষক ইশতেহার ঘোষণা করে। এতে ৩০টি মৌলিক দফা এবং ১২টি বিশেষ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।