নির্বাচনী প্রচারণায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দিতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ লক্ষ্যে তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজই ভাষণ সম্প্রচারের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনো কোনো স্লট বরাদ্দ দেওয়া হয়নি।
এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।