২৬ দফা অগ্রাধিকার নিয়ে জামায়াতের ইশতেহার ঘোষণা
বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬টি অগ্রাধিকারভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে ইশতেহার উপস্থাপন করেন।
ইশতেহারে সংস্কার কার্যক্রম, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন, সুশাসন প্রতিষ্ঠা, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার তুলে ধরা হয়েছে।
৯০ পৃষ্ঠার এই ইশতেহারে মোট ৪১টি খাতে দলের পরিকল্পনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে কীভাবে দেশ পরিচালনা করা হবে, সে সম্পর্কেও দিকনির্দেশনা দেওয়া হয়েছে।