বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান, সহায়তা ও মেডিক্যাল ক্যাম্প আয়োজন

ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান, সহায়তা ও মেডিক্যাল ক্যাম্প আয়োজন

favicon
ভোরের আলো ডেস্ক:
ভাসানটেকের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান, সহায়তা ও মেডিক্যাল ক্যাম্প আয়োজন

রাজধানীর ভাসানটেক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) তিনি সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সহায়তা কার্যক্রম পরিচালনা করেন।


অগ্নিকাণ্ডে বহু পরিবার তাদের বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাসানটেক এলাকায় যান ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করেন, যাতে ক্ষতিগ্রস্তরা প্রাথমিকভাবে দৈনন্দিন জীবনযাপন চালিয়ে যেতে পারেন।


সহায়তা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়। এ উপলক্ষে এলাকায় একটি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়, যেখানে চিকিৎসকরা নারী, শিশু ও বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।


স্থানীয়দের মতে, এই উদ্যোগ ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। হঠাৎ ঘটে যাওয়া দুর্যোগের মধ্যে সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানকে মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।


এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চিকিৎসক ফরহাদ হালিম ডোনা এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।