শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশচট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড ইজারার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড ইজারার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট

favicon
ভোরের আলো ডেস্ক:
চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ড ইজারার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক ও কর্মচারীরা আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এ কারণে বন্দরের অভ্যন্তরে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রয়েছে।


শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, আন্দোলন চলাকালীন সময়ে বেশ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে। এ কর্মসূচির আগে শ্রমিকরা ৬ দিন কর্মবিরতি পালন করেছিলেন, কিন্তু নৌপরিবহন উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে শুক্রবার ও শনিবার কাজ চালু থাকলেও আজ থেকে নতুন ধর্মঘট শুরু হয়েছে।


ধর্মঘটের কারণে বন্দরে কন্টেইনার ও জাহাজ জট তৈরি হয়েছে এবং খালাস কার্যক্রম বন্ধ থাকার কারণে ব্যবসায়ীরা অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।


শ্রমিকদের দাবি হলো:


নিউমুরিং টার্মিনাল বা এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া।


সংকট সৃষ্টির মূল কারণ হিসেবে বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করা।


আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা।


আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়া।