পুরোনো বন্দোবস্তে আনসার-ভিডিপি প্রশ্নবিদ্ধ হয়েছিল, এবার কঠোর নিরাপত্তা: মহাপরিচালক
বিগত সময়ে পুরোনো বন্দোবস্তের কারণে আনসার ও ভিডিপি বাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
রোববার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের কাজির দেউড়ি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এ কথা বলেন।
মহাপরিচালক জানান, দেশের নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রতিটি ভোটকেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক মোবাইল স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। অতীতে যে সংস্কৃতি নির্বাচনের পরিবেশকে বিতর্কিত করেছে, এবার সেই সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে আনসার-ভিডিপি সদস্যরা বদ্ধপরিকর।
সমাবেশে নগরীর বিভিন্ন থানা ও উপজেলা থেকে আসা প্রায় ২৬ হাজার আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।