শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমআইন ও আদালতহাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

favicon
ভোরের আলো ডেস্ক:
হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হবে।


হাইকোর্ট বিভাগের বিচার শাখার ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ্ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


রোববার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নির্ধারিত সময় অনুযায়ী ফুলকোর্ট সভা শুরু হবে।


প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক বিষয়, নীতিগত সিদ্ধান্ত এবং আদালতের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়ে থাকে।