বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিজাতীয় পার্টি প্রার্থীর রিট, হাইকোর্টে শুনানির অপেক্ষা

জাতীয় পার্টি প্রার্থীর রিট, হাইকোর্টে শুনানির অপেক্ষা

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় পার্টি প্রার্থীর রিট, হাইকোর্টে শুনানির অপেক্ষা

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ১১ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির ওই আসনের প্রার্থী শামীম আহমেদ এ আবেদন করেন।


রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এবং মো. নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।


আবেদনে বলা হয়েছে, নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ডমিনিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন, যা বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী তাকে প্রার্থী হিসেবে অযোগ্য করে তুলতে পারে।


বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির ওপর শুনানি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।