বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন

জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত ক্ষমতায় এলে নিরাপদে থাকবেন নারীরা, তরুণরা হবে বাংলাদেশের ক্যাপ্টেন

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে নারীরা দেশের সবচেয়ে নিরাপদ নাগরিক হবেন। তারা কেবল ঘরেই সীমাবদ্ধ থাকবেন না, সংসদেও প্রতিনিধিত্ব করবেন। তিনি তরুণদের বাংলাদেশের “ক্যাপ্টেন” আখ্যা দিয়ে বলেন, আমরা হবো তাদের সহযাত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভির মাধ্যমে প্রচারিত ভাষণে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আঘাত করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি সততা, ন্যায়বিচার, দক্ষতা ও কর্মসংস্থানের পক্ষে এবং দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজির বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় জামায়াত অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, বিচার বিভাগে সংস্কার এনে সৎ ও যোগ্য ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে। দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদের নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে অন্যায়ভাবে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা করতে দেওয়া হবে না।

প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয়ভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে। প্রবাসে কেউ মারা গেলে মরদেহ সম্মানের সঙ্গে দেশে আনার ব্যবস্থা করা হবে।

এছাড়া নির্বাচনী প্রচারণায় দলের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেন জামায়াতের আমির।