শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশবাগেরহাটে ৫৪৭ কেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

বাগেরহাটে ৫৪৭ কেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

favicon
ভোরের আলো ডেস্ক:
বাগেরহাটে ৫৪৭ কেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুঁকিপূর্ণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ১৮৬টি কেন্দ্রকে উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ এবং ২২৩টি কেন্দ্রকে সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে ধরা হয়েছে।


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন এসব তথ্য জানান। তিনি বলেন, জেলার সব ভোটকেন্দ্র ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।


তিনি আরও জানান, জেলার ৯টি উপজেলায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নিরাপত্তা ও দূরত্ব বিবেচনায় পর্যায়ক্রমে এসব সরঞ্জাম ভোটকেন্দ্রে পাঠানো হবে।


নির্বাচনী নিরাপত্তা জোরদারে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪ জন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও র‌্যাব প্রস্তুত থাকবে।


প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে, যার মধ্যে তিনজন সশস্ত্র। এছাড়া চারটি আসনে মোট ৭৫টি মোবাইল পেট্রোলিং টিম, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং অতিরিক্ত ১২টি স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।


🔴 সম্ভাব্য শিরোনাম: