বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিবগুড়া-৪ আসনে হামলা, চোখে গুরুতর আহত বিএনপি নেতা

বগুড়া-৪ আসনে হামলা, চোখে গুরুতর আহত বিএনপি নেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
বগুড়া-৪ আসনে হামলা, চোখে গুরুতর আহত বিএনপি নেতা

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে হামলার ঘটনায় নন্দীগ্রাম উপজেলার থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা (মজিদ) গুরুতর আহত হয়েছেন। তার চোখে মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গেছে। বিএনপির দাবি, জামায়াত প্রার্থীর সমর্থকরা এ হামলা চালিয়েছে।


গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়েছে। খবর পেয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন।


এ সময় ড্যাব কেন্দ্রীয় কমিটির ডা. ফারুক আহমেদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান এবং বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান শুভ উপস্থিত ছিলেন।


হাসপাতালে গিয়ে ডা. কাকন চিকিৎসকদের কাছ থেকে মাসুদ রানার ডান চোখের বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আহত নেতার পরিবারকে সহমর্মিতা জানানো হয় এবং তার পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।