৫০ লাখ টাকাসহ বেলাল আটক: দলীয় অবস্থান জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলার আমির বেলাল উদ্দিন আটক হওয়ার ঘটনায় দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। বুধবার দুপুর আড়াইটায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় বেলালের কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। বিমানবন্দর সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের সময় টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়।