বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমরাজনীতিজামায়াত নেতার আটকের ঘটনায় অপপ্রচার অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

জামায়াত নেতার আটকের ঘটনায় অপপ্রচার অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
জামায়াত নেতার আটকের ঘটনায় অপপ্রচার অভিযোগ, ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ নগদ অর্থসহ জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনায় মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, দলের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।


বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে পরিস্থিতি বিভ্রান্ত করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার এবং একটি পবিত্র দায়িত্ব। তাই সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।