শনিবার , ২৯ আগস্ট ২০২৬
শনিবার , ২৯ আগস্ট ২০২৬
হোমরাজনীতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

favicon
ভোরের আলো ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় তিনি মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেন।

এদিকে দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। অনেক জায়গায় সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরও বাড়তে দেখা গেছে।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।