বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিঠাকুরগাঁওয়ে ভোট দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে ভোট দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হলে তিনি নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে ভিড় করছেন। অনেকেই ফজরের নামাজ আদায় করে কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে হচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন।

উল্লেখ্য, শেরপুর-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।