বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিকুমিল্লা-৪ আসনে ভোট দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনে ভোট দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লা-৪ আসনে ভোট দিলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাচ্ছে।

শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।