ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিলেন ডা. জুবাইদা রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে ডা. জুবাইদা রহমানের ভোট দেওয়ার ছবি প্রকাশ করা হয়। পোস্টে ‘গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা’ স্লোগান দিয়ে ভোটারদের সমর্থন কামনা করা হয়।