মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
মঙ্গলবার , ০৯ জুন ২০২৬
হোমরাজনীতিঢাকা-১৬ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী আমিনুল হক

ঢাকা-১৬ আসনে ভোট দিলেন বিএনপি প্রার্থী আমিনুল হক

favicon
ভোরের আলো ডেস্ক:

ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে পল্লবীর আহছানিয়া মিশন স্কুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি কেন্দ্রটি পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ছেলে ও মেয়ে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, “গত রাতেও জামায়াতের নেতা-কর্মীরা বিভিন্ন কেন্দ্রে টাকা নিয়ে ধরা পড়েছেন। কেউ কেউ কেন্দ্র দখল করতে গিয়ে গ্রেপ্তারও হয়েছেন। তারা বিক্ষিপ্তভাবে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে।”

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর দৃঢ়তা এবং বিএনপির কর্মীদের সতর্কতার কারণে জামায়াতের ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব হয়েছে।